শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিবদমান সশস্ত্র দু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে দুজন রোহিঙ্গা নিহত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ৬ নম্বর ক্যাম্পের ২ নম্বর পাহাড়ের খেলার মাঠে এ ঘটনাটি সংগঠিত হয়েছে।
উখিয়া থানার অফিসার ইন চার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নিহতারা হলেন নুর মোহাম্মদ (১৭), পিতা – মৃত গফুর আহমদ, মাতা- সাবেকুন্নাহার এফসিএন-১২৮২৯৭, ক্যাম্প-২/ইস্ট, ব্লক- ডি ও সামসু আলম (২৩), পিতা- আহমেদ হোসেন, এফসিএন- ১১৭৬৬৭, – ব্লক-সি/ ক্যাম্প ৭।
পুলিশ সূত্রে জানা গেছে , ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ২ নম্বর পাহাড়ের খেলার মাঠে এসে বেপরোয়া গুলি বর্ষণ করে। গুলিতে রোহিঙ্গা নূর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত সামশুল আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে ।
বর্তমানে ঘটনাস্থলে এপিবিএন পুলিশ ও জেলা পুলিশের টহল জোরদার করা হয়েছে।