সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫৩৫১ অভিবাসী

সৌদি আরবের আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত এক সপ্তাহে ১৫ হাজার ৮১২ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী নয় হাজার ৮০১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী তিন হাজার ৮০৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী দুই হাজার ২০৭ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা প্রদান করে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com