শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
এক দশকের ক্যারিয়ারে হুমা কুরেশি অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তার নামের সঙ্গে এবার যোগ হচ্ছে নতুন পরিচয়। লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। লিখছেন উপন্যাস।
সোশ্যালে এমনটা নিজেই জানিয়েছেন হুমা কুরেশি। তার লেখা উপন্যাসটির নাম ‘জেবা-অ্যান এক্সিডেন্টাল সুপারহিরো’। বইটির প্রচ্ছদসহ এক পোস্টে হুমা লেখেন, ‘শেষ পর্যন্ত ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। গত দুই বছর ধরে পরিকল্পনা করেছি। আমার চারপাশের সবাই জানে যে এটি কতটা আমার কাছের।’