সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে ৬.৬ শতাংশ হবে : এডিবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রত্যাশার তুলনায় সামান্য বেড়ে ছয় দশমিক পাঁচ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবি বুধবার (২০ সেপ্টেম্বর) তাদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৩ প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এডিবি এ পূর্বাভাস জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানিবহির্ভূত পণ্যের দাম কিছুটা হ্রাস, প্রত্যাশিত উচ্চতর কৃষি উৎপাদন ও নতুন কাঠামোর অধীনে মুদ্রানীতির কঠোরতার কারণে মূল্যস্ফীতি ২০২২-২৩ অর্থবছরের নয় শতাংশ থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।’

প্রতিবেদন অনুসারে, গত অর্থবছরের প্রবৃদ্ধি ছয় শতাংশের তুলনায় এবার তা সামান্য বেড়ে ছয় দশমিক পাঁচ শতাংশ হতে পারে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, ‘বাহ্যিক আর্থিক অনিশ্চয়তা সত্তে¡ও সরকার তুলনামূলকভাবে ভালো করছে। কেননা, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে জরুরি সংস্কার করা হচ্ছে। এ সংস্কারগুলোর মধ্যে রয়েছে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, অভ্যন্তরীণ সম্পদের সংহতি বৃদ্ধি করা, সরবরাহের উন্নতি করা।’ এক্ষেত্রে বেসরকারি খাতের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com