রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ থেকে নেয়া ঋণ পুরোটাই শোধ করল শ্রীলংকা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধার করা পুরো ঋণই শোধ করে দিয়েছে শ্রীলংকা। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতেই তারা ঋণের শেষ কিস্তি শোধ করেছে। একই সঙ্গে ঋণের সমুদয় সুদও পরিশোধ করেছে।

শ্রীলংকা শেষ কিস্তির ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার ও ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলার বৃহস্পতিবার রাতে পরিশোধ করেছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে।

২০২১ সালের মে মাসে এক বছর মেয়াদে এ ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। তবে গত বছর অর্থনৈতিক সংকট প্রকট হলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে তারা। অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে দেশটি নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি শোধ করতে পারেনি। ফলে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে।

অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর পর গত আগস্টে তারা প্রথম কিস্তি বাবদ ৫ কোটি ডলার, সেপ্টেম্বরের প্রথম দিকে পরিশোধ করে আরো ১০ কোটি ডলার। গত বৃহস্পতিবার শোধ করেছে সর্বশেষ কিস্তি ৫ কোটি ডলার। এর মাধ্যমে মূল ঋণের ২০ কোটি ডলার পরিশোধ করেছে দেশটি।  একই সঙ্গে বৃহস্পতিবার ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলারও পরিশোধ করেছে। অর্থাৎ শ্রীলংকা মোট সুদসহ পরিশোধ করেছে ২০ কোটি ৪৫ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com