সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘কিমের রাশিয়া সফর বৈশ্বিক রাজনৈতিক পরিবেশ বদলে দিয়েছে’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের রাশিয়া সফর বৈশ্বিক রাজনৈতিক পরিবেশ বদলে দিয়েছে। সম্প্রতি কোরিয়ান ওয়ার্কাস পার্টির (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রধান কিম সং ন্যাম এ মূল্যায়নের কথা জানান। তিনি দেশটির পলিটিক্যাল ব্যুরোর প্রেসিডিয়ামের নির্দেশনায় অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উল্লেখ করেন।

কিম সং ন্যাম বলেন, কিমের রাশিয়া সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগতভাবে নতুন উচ্চতায় নিয়ে গেছে, নতুন সময়ের দাবি পূরণ করেছে এবং বিশ্বের রাজনৈতিক পরিবেশে মৌলিক পরিবর্তন এনেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ভয়েস অব কোরিয়া জানায়, বৈঠকে উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফরের গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। এতে বলা হয়, উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফর কাক্সিক্ষত ফলাফল অর্জন করেছে।

গত ১২ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়া সফর করেন কিম। সফরকালে তিনি ভোস্তোচনি স্পেসপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটির দূরপ্রাচ্যের বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com