বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

হিমাচলের ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ দিলেন আমির

চলতি বর্ষায় নিশ্চিহ্ন হয়ে গেছে হিমাচল প্রদেশের শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। মাথার ছাদ হারিয়েছেন বহু মানুষ। বর্ষায় বিধ্বস্ত সে সব পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান।

হিমাচলের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার থেকে তৈরি হয়েছে ‘অপড়া রহত কোষ’। সেই তহবিলে ২৫ লাখ রুপি দান করেছেন আমির। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু বার বার ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।

তিনি লেখেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ত্রাণ দিয়ে সাহায্য করায় ধন্যবাদ।’

এই প্রথম নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে বার বার পাশে এসে দাঁড়িয়েছেন বলিপাড়ার অনেক তারকাই। এক বার অভিনেতা অক্ষয় কুমারও এমনই কোনও প্রাকৃতিক দুর্যোগে লক্ষ টাকা দান করেছিলেন।

করোনা পরিস্থিতির সময় অভিনেতা সোনু সুডও রোগীদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। হিমাচলে ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্ধারের জন্য তহবিলে ৫১ লক্ষ টাকা দান করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীও। হরিয়ানা, বিহার, ওড়িশা, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যও অর্থ দিয়ে সাহায্য করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com