মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কড়া নিরাপত্তায় পরিণীতি-রাঘবের বিয়ে সম্পন্ন

বন্ধু, প্রেমিক থেকে দম্পতি হয়ে উঠলেন রাঘব-পরিণীতি। গতকাল রবিবার উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী।

কড়া নিরাপত্তার মাঝে অনুষ্ঠিত হওয়া এ রাজকীয় বিয়েতে ঘোড়া বা হাতিতে নয়, বড় এসেছিলেন নৌকায় চেপে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে।

কনেরূপে পরিণীতি হয়ে উঠেছিলেন স্বপ্নের ‘পরি’। পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরও ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠানের পর পুরো লীলা প্যালেসের আনাচকানাচ গুঞ্জরিত হয়েছিল ধাড়কান ছবির গান ‘দুলহে কা সেহরা’। আর পরিণীতির বিদায়বেলায় লীলা প্যালেসের অন্দর থেকে ভেসে আসছিল ‘অ্যায় কবিরা’ গানটি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকার সমাগম হয়েছিল তাদের বিয়ের আসরে। পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া বিয়েতে শামিল হতে পারেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com