শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাহাজের ধাক্কায় নৌকাডুবি, ইউক্রেনীয় ক্যাপ্টেনের ৫ বছরের জেল

বুদাপেস্টের দানিউব নদীতে একটি ছোট ট্যুর বোটের সঙ্গে ক্রুজ শিপের সংঘর্ষের ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইউরি চ্যাপলিনস্কি একজন ইউক্রেনীয় ক্যাপ্টেন। তিনি দুর্ঘটনার দিন ভিকিন সিগিন ক্রুজ শিপ পরিচালনা করছিলেন।

বিবিসি জানিয়েছে, ২০১৯ সালের মে মাসে সেদিনের দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছিল। ট্যুর বোটটি দক্ষিণ কোরিয়ার পর্যটকদের বহন করছিল, যা দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যায়।

দণ্ডপ্রাপ্ত ইউরি চ্যাপলিনস্কি তার বিরুদ্ধে আনা দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করা হচ্ছে।

যদিও হাঙ্গেরির প্রসিকিউটররা ২০২০ সালের মার্চে আদালতে বলেছিলেন, ক্যাপ্টেন চ্যাপলিনস্কি সেদিন যথেষ্ট মনোযোগ দেননি। বিশেষ করে বৃষ্টির সময় কয়েক মিনিটের জন্য জাহাজ পরিচালনায় অবহেলা করেছেন। তারা অভিযোগ করেন, সেদিন ট্যুর বোটটির উপস্থিতি টের পাননি ক্যাপ্টেন। ফলে জরুরি শব্দ সংকেতও পাঠাননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com