শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিখোঁজের পরদিন নদীতে মিলল মা ও দুই সন্তানের মরদেহ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, মা নাসিমা বেগম (২৮), ছেলে শাওন (৭) এবং শাফায়ের (৪)। বুধবার সকালে জেলার রানীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা এলাকার তিরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শাওন ও শায়েতের হাত বাঁধা ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী ও দুই ছেলে মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাদের সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

আজ সকালে স্থানীয়রা তিরনই নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে।

রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন, এখনো ঘটনার কারণ জানা যায়নি। কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com