বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

জন্মদিন পালনের এক সপ্তাহেই চলে গেলেন অভিনেতা

জন্মদিন পালনের এক সপ্তাহেই প্রয়াত হলেন হলিউড অভিনেতা ডেভিড ম্যাককালাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। পরিবারের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে জানানো হয়, গতকাল সকালে তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

জানা গেছে, বার্ধক্যের কারণেই প্রাকৃতিকভাবে ২৫ সেপ্টেম্বর অভিনেতার মৃত্যু হয়। এ সময় হাসপাতালে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০ বছর আগে এনসিআইএস টিভি সিরিজে অভিনয় করেন ম্যাককালাম। সিরিজটির নির্বাহী প্রযোজক বিন্ডার ম্যাককালাম ডেডলাইনকে শোক প্রকাশ করে বলেন, ‘ডেভিড ছিলেন অনেক গুণী ব্যক্তি। তার মধ্যে ভদ্রতা ছিল। সর্বোপরি তিনি একজন পেশাদার অভিনেতা। শুটিংয়ের প্রথম দিন থেকেই তিনি শুটিংয়ে দারুণ সহায়তা করেছেন।’

১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন ডেভিড ম্যাককালাম। তার বাবা পেশায় ছিলেন ভায়োলিনবাদক। মা গিটার বাজাতেন। শৈশবে গানের মধ্য দিয়েই বেড়ে ওঠেন ডেভিড। একসময় তিনি বাবা-মায়ের পথে হাঁটতে চান। চেয়েছিলেন সানাই বাজাতে। ভর্তি হয়ে যান রয়্যাল একাডেমিতে। কিন্তু বেশি দিন মন টেকেনি। পরে তিনি রয়্যাল একাডেমিতেই অভিনয়ের ওপর পড়তে থাকেন।

১৯৪৬ সালে বিবিসি রেডিওর একটি আয়োজনে প্রথম অভিনয় করেন তিনি। যুক্তরাজ্যে ডজনের বেশি সিনেমায় অভিনয় করার পর ‘বিলি বাড’ সিনেমা দিয়ে প্রথম প্রশংসা পান। ১৯৬৪ সালে প্রচারিত ‘দ্য ম্যান ফ্রম ইউ এন সি এল ই’ নামের টিভি সিরিজ থেকে দারুণ প্রশংসা কুড়ান। স্পাই থ্রিলার টিভি সিরিজটি তাকে দুইবার এমি মনোনয়ন এনে দেয়। দ্য গ্রেট স্কেপ, বেবি ড্রাইভারসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com