মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একটাই চাওয়া পরীমণির!

কিছুদিন আগেই শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন চিত্রনায়িকা পরীমণি। ১০১ টাকা দেনমোহরের বিয়ে টিকেছিল দেড় বছরের মতো। বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান।

তার জীবনে ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই নায়িকা।সম্প্রতি এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হল- জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে জুড়ে দেন, যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com