সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউক্রেনের দাবি নিহত, ভিডিও কনফারেন্সে উপস্থিত রাশিয়ান কমান্ডার

কৃষ্ণ সাগর সংলগ্ন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে গত সপ্তাহে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। সেই হামলায় কৃষ্ণসাগর বহরের রুশ শীর্ষ কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হওয়ার দাবি তোলে দেশটি।

ইউক্রেনের দাবি তোলার একদিন পরেই কৃষ্ণসাগর বহরের রুশ শীর্ষ কমান্ডার ভিক্টর সোকোলভকে একটি সভায় যোগ দিতে দেখা গেছে। মঙ্গলবার সেই সভার ভিডিও প্রকাশ করে রাশিয়া।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা ও সিএনএন।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু ভিডিও ও ছবিতে এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কমান্ডার সোকলভকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং অন্যান্য শীর্ষ অ্যাডমিরাল ও সেনাপ্রধানদের সাথে একটি ভিডিও কনফারেন্সে অংশ নিতে দেখা গেছে।

তবে সভাটি কবে, কোথায় ও কখন অনুষ্ঠিত হয়েছিল তা নিশ্চিত করতে পারেনি আল জাজিরা বা সিএনএন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে মঙ্গলবার দিনের শুরুতে বৈঠকটি হয়েছিল। ভিডিওতে সোকোলভ কথা না বললেও বেশ কয়েকবার পর্দায় তাকে দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com