রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ প্রতিমন্ত্রীর

গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি এলাকার ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থা কার্যকরী অবদান রাখবে। ঢাকাসহ সকল বড় বড় শহরে ওভারহেড বিতরণ লাইন পর্যায়ক্রমে ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার আওতায় আনা হবে। স্মার্ট সিটি বিনির্মাণে বিদ্যুৎ বিতরণ, সঞ্চালন ও উৎপাদন ব্যবস্থা স্মার্ট করা হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চাহিদা পূরণ করতে গিয়ে যত্রতত্র বৈদ্যুতিক খুঁটি ও তার শহরের সৌন্দর্য হানি ঘটাচ্ছে। বিতরণ ব্যবস্থা ভূ-গর্ভস্থ করা তাই সময়ের দাবী। স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ও জ্বালানির সামগ্রিক ব্যবস্থাপনাকেই স্মার্ট করা হচ্ছে। এসময় তিনি গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার অনুরোধ করেন।

ধানমন্ডি এলাকার ৩৪টি রোডের ওভারহেড বিতরণ লাইন আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তর করা হচ্ছে। এই প্রকল্প ব্যয় হবে ৩৫০ কোটি টাকা। আগামী ২৫ বছরের লোড গ্রোথ বিবেচনায় এই এলাকার আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ব্যবস্থার ডিজাইন করা হয়েছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com