শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভার্জিনিয়ায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় নৈশভোজের আয়োজনের মাধ্যমে ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন।
জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন ‘ভার্জিনিয়ায় আমার গল্ফ ক্লাবে পরিবারের সাথে মায়ের জন্মদিনের ডিনার’। ছবিতে শেখ হাসিনা, জয়সহ আরও তিন আত্মীয়কে দেখা যাচ্ছে।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইউএনজিএ-তে যোগ দেওয়ার পর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।
জয়ের ছবি দেখা যায়, প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় তাঁর ছেলেকে অনাড়ম্বরভাবে তাঁর জন্মদিন উদযাপন করার অনুমতি দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com