মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
‘মোহরা’ খ্যাত অভিনেত্রী বলেন, মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।
শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন রাবিনার মেয়ে রাশা থাডানি। মেয়েকে যদি পর্দায় কখনও চুম্বনদৃশ্যে অভিনয় করতে হয় তা হলে রাবিনা কি তা মেনে নেবেন? অভিনেত্রী সেই সিদ্ধান্ত আপাতত রাশার ওপরেই ছেড়ে দিতে চাইছেন।
তিনি বলেন, ও যদি স্বচ্ছন্দবোধ করে তা হলে তো কোনো সমস্যা নেই। তবে ও যদি না চায়, তা হলে কেউ ওকে জোর করে সেটা করাতে পারবে না।