মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!

শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি ঠিকঠাক! খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা। তবে কে সেই ক্রিকেটার, সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি এখনো।

সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বাইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পূজা। তবে এই বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না পূজার ঘনিষ্ঠ কেউ।

পূজা হেগড়ের বিয়ের গুঞ্জন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগে জানা গিয়েছিল যে পূজা হেগড়ে কর্ণাটকের একজন ক্রিকেটারের সাথে ডেটিং করছিলেন, যদিও সেই বিষয়ে কখনো মুখ খোলেননি পূজা। সম্প্রতি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রেও দেখা গেছে পূজাকে।

পূজার সঙ্গে আগামী দুটি সিনেমা করেতে যাচ্ছেন সালমান খান। এরপরই সালমান খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও পূজা সালমানের বিষয়টি অস্বীকার করেছিলেন। সিনেমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা।

এর পর ‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন। সামনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com