রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মূল্যস্ফীতি বিবেচনায় দাম সমন্বয়ে ক্রেতাদের অনুরোধ বিজিএমইএর

নিয়ম অনুযায়ী চলতি বছরের শেষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনরায় নির্ধারণ করা হবে। গত পাঁচ বছরের সামগ্রিক মূল্যস্ফীতি সাপেক্ষে এবার মজুরি বৃদ্ধির অংকটা অন্য সময়ের তুলনায় বেশি হবে। এমন তথ্য জানিয়ে আমেরিকান অ্যাপেয়ারাল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে তিনি মূল্যস্ফীতি বিবেচনায় আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ক্রয়াদেশের ক্ষেত্রে পণ্যের দাম সমন্বয়ে অনুরোধ জানান। গতকাল এ চিঠির বিষয়ে গণমাধ্যমকে জানায় বিজিএমইএ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com