শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পাহ্ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতরা হলো- রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর কর্মী, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। তারা সবাই বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার কর্মী ছিলেন।

উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদ এর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে ওই ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

আবাসিক হলে থাকা এ শিক্ষার্থীকে রাতভর আটক করে দফায় দফায় নির্যাতন চালানোর খবর পেয়ে ১৮ ঘণ্টা পর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে ওবায়েদের ফোন ছাত্রলীগ ও ক্যাম্পাস প্রশাসনের কাছে জব্দ ছিল।

বৃহস্পতিবার রাত বারোটার পর ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল সাঈদের বুকে লাথি মারে, এলোপাতাড়ি মুখে কানে চড়-থাপ্পড় মারে। এরপর সোহেল ওই সাংবাদিকের গলায় পা রেখে ফোনের লক খুলতে বাধ্য করে। সংবাদকর্মী ও সাংবাদিক সমিতির গ্রুপের কথোপকথন স্ক্রিন ভিডিও করে নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com