বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শাকিরার বিরুদ্ধে ৭১ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ

ফের আলোচনায় পপ তারকা শাকিরা। তার বিরুদ্ধে উঠেছে কর ফাঁকির অভিযোগ। তবে এটি প্রথমবার নয়। এ নিয়ে দ্বিতীয়বার শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার। এর আগেও তিনি একই অভিযোগের মুখে পড়েছিলেন। এবার নতুন করে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ উঠল। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করেছে স্পেন সরকার।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাকিরা ২০১৮ সালে ৭১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। এছাড়া এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ ইউরো অগ্রিম নিয়েছিলেন। এবিসি জানিয়েছে, ওই সময় নেয়া অগ্রিম অর্থের তথ্য তিনি গোপন করেছেন। গত জুলাইয়ে এ নিয়ে তদন্ত শুরু হয়। গত মঙ্গলবার তার কর ফাঁকি সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com