বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

চীনে এবার পানির ওপরে বুলেট ট্রেন!

চীনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে রেলপথ। তাই রেল নিয়ে দেশটির উচ্চাকাঙ্ক্ষার যেন শেষ নেই। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব উপকূলে সাগরের ওপর দিয়ে ২৭৭ কিলোমিটার দীর্ঘ রেললাইন চালু করেছে দেশটি।

সাগরের ওপর দিয়ে চলা রেললাইন চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝৌউ, জিয়ামেন ও ফুঝৌউ শহরকে সংযুক্ত করেছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেনটি প্রদেশের রাজধানী থেকে যাত্রা শুরু করে। নতুন এই রেললাইনে ৮৪টি সেতু ও ২৯টি টানেল রয়েছে।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরের ওপর রেললাইন নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব ইস্পাত ও বুদ্ধিমান রোবট।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com