শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজীপুরে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বাসস’কে বলেন, সোমবার ভোর রাত সাড়ে ৩টার সময় গাজীপুর মহানগরীর গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৪০ মিনিটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com