রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সোমবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে টিসিবি ভবনে এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজি ১৪২০ টাকা, ১৫ কেজি ১৭০৪ টাকা, ১৬ কেজি ১৮১৮ টাকা, ১৮ কেজি ২০৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০ কেজি ২২৭২ টাকা, ২২ কেজি ২৫০০ টাকা, ২৫ কেজি ২৮৪০ টাকা, ৩০ কেজি ৩৪০৮ টাকা, ৩৩ কেজি ৩৭৪৯ টাকা, ৩৫ কেজি ৩৯৭৬ টাকা এবং ৪৫ কেজির দাম ৫১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।