বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ক্ষমা চেয়ে ৯ বছর পর সালমনের বাড়িতে অরিজিৎ সিং!

সালমান খান এবং অরিজিৎ সিংয়ের মধ্যে বিবাদের অবসান ঘটতে চলল। অরিজিতকে চিনতে অস্বীকার করা সালমানের বাড়িতেই সদ্য দেখা গেল গায়ককে। গতকাল বুধবার রাতে সালমানের গ্যালাক্সিতে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। আর তাতেই জল্পনা তুঙ্গে যে, গায়ককে কি ক্ষমা করে দিলেন ভাইজান?

সালমান খানের একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পরে সোশ্যালে। ক্যাপশনে লেখা হয়, ‘সালমানের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?’ ভিডিও প্রকাশ্যে আসতে কেউ কেউ বলছেন ‘টাইগার ৩’ এর জন্য কোনও গান গাইতে চলেছেন অরিজিৎ, কারও মতে করণ জোহরের সঙ্গে যে ছবিটি করছেন সালমান সেটি নিয়েই হয়তো এই বৈঠক।

একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সালমান ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শকাসনে বসে তিনি ঘুমিয়ে পড়েছিলেন! প্রায় ঘুম চোখেই পুরস্কার গ্রহণ মঞ্চে ওঠেন অরিজিৎ। তাকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খানিক রসিকতা করেই সালমান জিজ্ঞেস করেন, ‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’ পাল্টা জবাবে অরিজিৎ বলেন, ‘কী করব আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।’ সেদিন ‘তুম হি’ গানের জন্য পুরস্কার পান অরিজিৎ। সেই সময় সালমান বলেন, ‘এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে।’

গায়কের এমন বাঁকা জবাব ভালোভাবে নেননি সালমান। তার পর থেকেই শুরু হয় দূরত্ব। একটা সময় এই অরিজিতকে নিজের একাধিক ছবি থেকে বাদ দেন সালমান। যদিও পরবর্তীকালে ক্ষমা চেয়ে চিঠিও পাঠান গায়ক। কিন্তু মন গলেনি ভাইজানের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com