শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৮২ রানে থামল চ্যাম্পিয়নরা

ছক্কা মেরে রানের খাতা খুলেছিল ইংল্যান্ড। প্রথম ওভার থেকে আসে ১২ রান। তাতে বাজবলের একটা ইঙ্গিত পেয়েছিলেন সমর্থকরা। কিন্তু নিউজিল্যান্ড বোলাররা দ্রুতই তাদের চেপে লাগাম ধরেন। তবে অলআউট হয়নি ইংলিশরা। শেষ ওভারে ১৩ রান তুলে নিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে তারা।

গতবারের দুই ফাইনালিস্টের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের ত্রয়োদশতম আসর। রানার্স-আপ নিউজিল্যান্ড টস জিতে ইংল্যান্ডকে পাঠায় ব্যাটিংয়ে। ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠানো মানেই বড় সংগ্রহের ম্যাচ দেখা। তাই টসের সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন অনেকে। কিন্তু টম ল্যাথাম যে ভুল সিদ্ধান্ত নেননি, তা প্রমাণ করে দিয়েছেন বোলাররা।

প্রথম ওভারেই যদিও নিজেদের চেনা ছন্দেই ব্যাট করছিল ইংল্যান্ড। কিন্তু পাওয়ার প্লের ১০ ওভার শেষে সেটা দাঁড়িয়েছিল ১ উইকেট হারিয়ে ৫১ রানে। এদিন ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া আসার মিছিলে। কিন্তু জো রুট ও অধিনায়ক জস বাটলারের ব্যাটে বড় পুঁজির ভিত খুঁজে পায় তারা।

রুট ৮৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৭ রান করেন। এছাড়া বাটলারের ব্যাট থেকে আসে ৪২ রান। দুটি করে চার ও ছক্কা হাকান তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি তিন উইকেট শিকার করেন। গ্লেন ফিলিপস মিচেল স্যান্টনার নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট লাভ করেন ট্রেন্ট বোল্ট ও রাচিন রবীন্দ্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com