শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাস সেরার দৌঁড়ে গিল সিরাজ মালান

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। পুরো মাসেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ র সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ। সেপ্টেম্বরে সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন শুবমান গিল ও ইংল্যান্ডের ডাভিড মালান।

সেপ্টেম্বর মাসে ৬ ম্যাচে ১১ উইকেট নেন সিরাজ। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে বোলিং র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠেন সিরাজ। এই প্রথমবার মাস সেরার স্বীকৃতির মনোনয়ন পেলেন ২৯ বছর বয়সী পেসার।

গিল সেপ্টেম্বরে ৮ ম্যাচে ৮০ গড়ে করেছেন ৪৮০ রান। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে করেন ৭৪ ও ১০৪ রান।

বিশ্বকাপে আসার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন মালান। তিন ইনিংসের একটিতে করেন সেঞ্চুরি।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত হয় পুরুষ ও নারী মাস সেরা ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com