বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা

রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে একমাত্র ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন নয়নতারা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করে আত্মপ্রকাশ করেছেন বলিউডে। অভিষেকের প্রথম সিনেমাতেই জুটি বেঁধেছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে।

গেল মাসে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিতে শাহরুখ ও নয়নতারার রসায়ন দর্শকের মনে ধরেছে। এ জুটির ‘চালেয়া’ গান এখনও মানুষের মুখে মুখে। প্রথম বলিউড ছবিতে এমন সাফল্যের পরেও পরিচালকের উপর বেশ চটেছিলেন শাহরুখের দক্ষিণী নায়িকা।

শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এর পরে বলিউডে নাকি আর কোনো ছবিতে কাজ করতে চান না অভিনেত্রী। তবে নতুন খবর, অভিমান ভেঙে আবারও বলিউডে ফিরতে চলেছেন নয়নতারা।

আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘বৈজু বাওরা’ ছবির কাজ। প্রাথমিকভাবে ছবিটির জন্য আলিয়া ভাট ও রণবীর সিংকে ভেবেছিলেন নির্মাতা। এ দুজন ছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে নয়নতারার কথা ভাবছেন বানসালি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com