রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাদ্য, পানি, মাটি ও নদীর সুরক্ষা চেয়ে পদযাত্রা

সাতক্ষীরায় খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

পদযাত্রাটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রীমু চত্বরে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘নদী রক্ষা করুন’, ‘কৃষি জমি সুরক্ষা করুন’, ‘খাদ্য অধিকার নিশ্চিত করুন’, ‘মাটির উর্বরতা নষ্ট হতে দেবেন না’, ‘জীবনের প্রয়োজনে সুপেয় পানি নিশ্চিত কর’, ‘একটাই পৃথিবী একটাই সুযোগ’, ‘দূষিত বায়ু কমাচ্ছে আয়ু’, ‘জলবায়ু সুবিচার নিশ্চিত কর’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।

পরে শহরের শহীদ রীমু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পরিবেশকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীসহ স্থানীয়রা।

সমাবেশে বক্তারা বলেন, কৃষিজমি কমছে। যথেচ্ছ ব্যবহার করে নষ্ট করা হচ্ছে উপরিভাগের মাটি। এতে কমছে মাটির উর্বরতা। সুপেয় পানি এখন সোনার হরিণ। মেরে ফেলা হচ্ছে নদীগুলো। কিন্তু দেখার যেন কেউ নেই। খাদ্য উৎপাদন, পরিবেশ-প্রতিবেশ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন এসব সংকট আরও প্রকট করে তুলেছে। এখনো সময় আছে, এখনই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নিলে এর ভয়াবহ মাশুল দিতে হবে। বসবাসের অযোগ্য হয়ে পড়বে সাতক্ষীরা উপকূল।

বক্তারা খাদ্য, পানি, মাটি ও নদী সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com