বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

মদ, সিগারেট ও মাংস ছেড়ে ‘রাম’ হচ্ছেন রণবীর

পৃথিবীর আদি মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন সিনেমা। এতে কেন্দ্রীয় রামায়ণের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সীতা চরিত্রে দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করতে যাচ্ছেন রণবীর। ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য মদ, সিগারেট ও মাংস ছাড়ছেন তিনি। এমনকি এর জন্য বিশেষ ধ্যানও শুরু করছেন অভিনেতা।

গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তার ছবি নিয়ে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তার সোজাসাপটা জবাব, দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com