সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় নিহত বেড়ে ১৪১৭, ইসরায়েলে ১৩০০

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্যমতে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪১৭ জনে পৌঁছেছে। আহত হয়েছে ছয় হাজার ২০০ জনেরও বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অপরদিকে ইসরায়েল-হামাস যুদ্ধে প্রায় এক হাজার ৩০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ২০০ জনেরও বেশি।

গত শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এর জের ধরে গাজা উপত্যকায় অবরোধসহ পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় পানি, জ্বালানি প্রবেশ করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com