শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট

২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক আসরে দেখা যেতে পারে ক্রিকেট। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার প্রস্তাবে শুক্রবার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নির্বাহী বোর্ড।

মুম্বাইতে বোর্ডের সভা শেষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ জানান, ২০২৮ অলিম্পিকের আয়োজক দেশের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে টি২০ ক্রিকেটসহ পাঁচটি নতুন খেলা অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।

সোমবার আইওসি সভায়ে ভোটাভুটি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ওইদিনই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে যেহেতু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই প্রস্তাবে সম্মতি দিয়েছে তাই ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।

অলিম্পিকে এর আগে একবারই ক্রিকেট আয়োজিত হয়েছে। ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যেতে পারে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। সে বার প্রতিটি দলে ১২ জন করে ক্রিকেটার ছিল। দু’দিন ধরে হয়েছিল সেই খেলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com