শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১৪ হাজার শিক্ষার্থীর ৩৭ শ্রেণিকক্ষ

অ্যাকাডেমিক ভবন সংকটে জামালপুর ও শেরপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজে ব্যাহত হচ্ছে পাঠদান। এ কলেজে ১৪ হাজার শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র ৩৭টি শ্রেণিকক্ষ। এতে নিয়মিত পাঠদানে ব্যাঘাত ঘটছে। সময় ভাগ করে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, অবকাঠামোগত সংকট নিরসনে দ্রুত একটি পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ভবন নির্মাণ করতে হবে।

কলেজ সূত্রে জানা গেছে, এ কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করতে শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি এবং সেমিনার কক্ষ মিলিয়ে ১৪৫টি কক্ষের প্রয়োজন। বর্তমান অ্যাকাডেমিক ভবনটি চারবছর আগে পরিত্যক্ত ঘোষণা করলেও ওই ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। ওই ভবনের ছাদ ফেলে দিয়ে টিনের চালা তৈরি করে সেখানেই ক্লাস নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com