শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক কুক

সকল প্রকার  ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ইংল্যন্ডের সাবেক অধিনায়ক এ্যালিস্টার কুক। এর মাধ্যমে ২০ বছরের বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন তারকা এ ক্রিকেটার।
৩৮ বছর বয়সী বাঁ-হাতি এই ওপেনার টেস্ট ক্যারিয়ারে ইংল্যান্ড ব্যাটার হিসেবেসর্বোচ্চ  ১২,৪৭২ রান সংগ্রহ করেছেন। সর্বকালের সেরাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্লাব ক্যারিয়ার টেনে নিয়ে গেছেন কুক। ২০১৯ সালে এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশীপ জয় করেছে। সম্প্রতি শেষ হওয়া ঘরোয়া মৌসুমের মাধ্যমে এসেক্সের সাথে কুকের চুক্তিও শেষ হয়েছে। আর এরপরই প্রথম শ্রেণীর ক্রিকেটকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নেন কুক।
এক বিবৃতিতে কুক বলেছেন, ‘বিদায় বলাটা কখনই সহজ নয়। দুই দশকেরও বেশী সময় ধরে ক্রিকেট আমার কাছে চাকরির থেকেও বেশী কিছু ছিল। এটাই  ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর সঠিক সময় বলেই আমি মনে করেছি। সবসময়ই চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে, সে কারনেই হয়তোবা আমি সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু এখন নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। সম্ভাব্য সব কিছুই আমি এখানে পেয়েছি। বিশেষ করে কিছু ভাল বন্ধু আমি পেয়েছি যে সম্পর্ক আজীবন টিকে থাকবে। ক্রিকেটের মাধ্যমে আমি যে ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা কখনো কল্পনাও করিনি। মাত্র আট বছর বয়সে উইকহ্যাম বিশপসে অনুর্ধ্ব-১১ দলের হয়ে প্রথম খেলতে নেমে এ পর্যন্ত আসা, সত্যিই অদ্ভূত এক অনুভূতি। সব মিলিয়ে আমি সত্যিই দারুন খুশী।’
এবারের কাউন্টি চ্যাম্পিয়নশীপে সারের পর দ্বিতীয় স্থান লাভ করেছে এসেক্স। মৌসুম শেষ হবার পর কুকের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল এসেক্স। কোচ এন্থনি ম্যাকগ্রা বলেছেন তিনি আশা করেছিলেন আরো কিছুদিন হয়তো কুক খেলা চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com