রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আগামীকাল থেকে টিসিবির ফ্যামিলি কার্ডে মিলবে ৫ পণ্য

এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পাঁচ পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৫ অক্টোবর)। এ দফায় কাডধারীরা সর্বোচ্চ পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই কেজি করে পেঁয়াজ, মসুর ডাল ও দুই লিটার ভোজ্য তেল কিনতে পারবেন।

গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় টিসিবি।

এতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম রোববার সারাদেশে শুরু হবে।

এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ৩০ টাকা দরে, দুই লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল ১০০ টাকা লিটার দরে, দুই কেজি ডাল ৬০ টাকা দরে, এক কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন।

তবে চিনি প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে এবং আমদানি করা পেঁয়াজও প্রাপ্তি সাপেক্ষে শুধু ঢাকা মহানগরীতে বিক্রয় হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com