সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পিছু হটলেন শাহরুখ!

চলতি বছরে তিন সিনেমা দিয়ে বছরটি নিজের করে রাখতে চেয়েছিলেন বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান। এর মধ্যে ২৫ জানুয়ারি ‘পাঠান’ এবং ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জাওয়ান’। দুটি সিনেমাই অতীতের বেশ কিছু রেকর্ড যেমন ভেঙে দিয়েছে, তেমনি ৪ বছর পর ব্যর্থতার তকমা ফেলে আবার আগের অবস্থানে ফিরে এসেছেন এই সুপারস্টার। ধারাবাহিতা রক্ষায় কথা ছিল আসছে বড় দিনেই ভক্তদের নতুন সিনেমা ‘ডাঙ্কি’ উপহার দেবেন। তবে বলিউড সূত্র বলছে, ডিসেম্বরে নয়, রিলিজ পিছিয়ে ডাঙ্কি মুক্তি পেতে পারে ২০২৪ সালের জানুয়ারিতে! শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ ছবির সঙ্গে বক্স অফিসের লড়াইকে এড়িয়ে চলতেই নাকি ডাঙ্কির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। তবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থা থেকে। এমনকি, শোনা যাচ্ছে, শুধু ‘সালারে’র সঙ্গে বক্স অফিস যুদ্ধ নয়, ‘ডাঙ্কি’র নাকি বেশ কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি। আর সে কারণেই নাকি মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ছবির পরিচালক রাজকুমার হিরানি ও প্রধান চরিত্রে অভিনয় করা শাহরুখ খান।

অন্যদিকে, আদিপুরুষ সুপার ফ্লপ হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন প্রভাস। সিনে সমালোচকরা বলছেন, বক্স অফিসের লড়াইয়ে প্রভাস এখন বাজিমাত করতে মরিয়া। তাই ডাকাবুকো হয়ে শাহরুখের সঙ্গে বড়দিনে লড়াই করতে চান প্রভাস। তবে নিন্দুকরা বলছেন, প্রভাসের জন্য মায়াই নাকি হয়েছে শাহরুখের। আর সেই কারণেই নাকি প্রভাসের ‘সালার’কে রাস্তা ছেড়ে দিল শাহরুখের ‘ডাঙ্কি’।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক প্রশান্ত নীল নিজেও নাকি ‘সালার’-এর মুক্তি পেছানোয় বেজায় ক্ষুব্ধ। ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে প্রভাসের এই ছবি। যেখানে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকা রয়েছেন। কিং খান ভক্তদের বক্তব্য, ‘জওয়ান’ বাদশার ঝোড়ো ব্যাটিংয়ের মুখেই পিছু হটেছে প্রভাসের ছবি।

উল্লেখ্য, প্রভাসের ফিল্মি ক্যারিয়ারে এখন দুঃসময়। একের পর এক ফ্লপ হচ্ছে ছবি! বিতর্ক-নিন্দাও কম চলেনি এই সিনেমা নিয়ে। বিতর্ককে সঙ্গী করেই নতুন ছবি ‘সালার’-এর ফার্স্টলুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন। ‘কালকি ২৮৯৮ এডি’র ফার্স্টলুকেও ভয়ানক ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল তাকে। এবার শোনা যাচ্ছে, প্রভাস অভিনীত ‘সালার’ মুক্তি পাবে ২০২৪ সালে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com