সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিজ বাসাতে স্ত্রীসহ খুন হলেন খ্যাতনামা পরিচালক

সস্ত্রীক খুন হয়েছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা দারিয়ুশ মেহরজুই। রাজধানী তেহরানের থেকে ৩০ কিলোমিটার দূরে করজ নামক স্থানে একটি ভিলায় থাকতেন তিনি। ১৪ অক্টোবর নিজ বাসাতেই খুন করা হয় ৮৩ বছর বয়সী পরিচালক ও তার স্ত্রী ভাহিদেহ মোহাম্মাদিফাকে।

দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খুনির পরিচয় জানা যায়নি। এর নেপথ্যে কে বা কারা রয়েছেন, সেই রহস্য উদ্‌ঘাটন করতে শুরু হয়েছে তদন্ত।

এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহরজুই এবং তার স্ত্রীকে এক অজ্ঞাত হামলাকারী তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেছে। এছাড়াও সংবাদমাধ্যমটি ইরানি সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরান সরকারের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানিয়েছেন নির্মাতা দারিয়ুশ এবং তার স্ত্রী ভাহিদেহর গলায় ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইরানের সত্তর দশকের উল্লেখযোগ্য পরিচালকের একজন মেহরজুই। দেশটির ছবিতে বাস্তববাদের অবতারণা করেছিলেন যারা, তাদের মধ্যে মেহরজুই অন্যতম। এ জন্য বারবার বিপাকেও পড়তে হয়েছে তাকে। আশির দশকে ইরানে বিপ্লবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মেহরজুই। দেশে নতুন সরকার গঠনের পরে শিল্প ও শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হলেও পরের দিকে পরিস্থিতি বদলে যায়।

তার পরিচালিত ছবির মধ্যে অন্যতম ‘হামুন’। এছাড়াও মেহরজুইয়ের বানানো সেরা ছবির তালিকায় রয়েছে—‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com