বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ড আরো একটি উইকেট হারালো ১১৭ রানে। এবার রশিদ খানের বলে লেগ বিফোর হয়েছেন লিয়াম লিভিংস্টোন। ২১ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ১১৯/৫।

ওপেনার জনি বেয়ারেস্টো ব্যক্তিগত দুই রানে ফেরেন। ৩১ রানের জুটি গড়ার পর আউট হন জো রুট। মুজিবের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ১১ রান। দলীয় ৬৮ রানে আরেক ওপেনার ডাভিড মালানও ফিরলে চাপে পড়ে ইংলিশরা। ১৮তম ওভারে নাভিন উল হকের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক জস বাটলারও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com