রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফের লাখ টাকা ছাড়ালো স্বর্ণের ভরি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

এর আগে গত ১২ অক্টোবর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। আর ৫ অক্টোবর কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে ৪ হাজার ২০০ টাকা। এখন দুই দফায় ৪ হাজার টাকা বাড়ানো হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com