বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মাহমুদ আব্বাসের বক্তব্য থেকে মুছে গেল হামাসের নাম

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাস যা করে তা ফিলিস্তিনি মানুষের মানসিকতা নয়। সংগঠনটির নীতি ও কাজ ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। দেশটির মানুষ ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনকে (পিএলও) মর্যাদা দেয়। তারাই ফিলিস্তিনের মানুষের প্রতিনিধি।

গতকাল রবিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় মাহমুদ আব্বাস এ মন্তব্য করেন, যা প্রকাশ করে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

তবে আজ সোমবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তীতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মন্তব্য থেকে হামাসের নাম সরিয়ে ফেলেছে ওয়াফা। আর এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রতিক্রিয়া জানায়নি হামাসও।

বর্তমানে গাজা স্ট্রিপে ক্ষমতার কেন্দ্রে হামাস। কিন্তু পিএলওর সঙ্গে হামাসের সাপে-নেউলে সম্পর্ক। তবে গাজায় ইজরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর পিএলও এই অবস্থান নেবে, তা অনেকেই ভাবেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com