রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে ৩১ ওঠানামার পথ

বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে ঢাকা শহরের ভেতরের যানজট কমাতে। ফার্মগেট পর্যন্ত আংশিক খুলে দেওয়ার পর দেখা যাচ্ছে শহরের যানজটের নতুন নতুন স্পট তৈরি হয়েছে। প্রতিদিন এসব স্পটে যানজটের চরম ভোগান্তি সইতে হচ্ছে নগরবাসীকে।

এর কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। দ্রুতগতির এই উড়াল সড়ক হয়ে ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে যেসব গাড়ি সেগুলো যাতে শহরের ভেতর ঢুকতে না হয়। অথচ ৩১টি র‌্যাম্প (ওঠানামার পথ) করে দিয়ে উড়াল সড়কটিকে শহরের সাধারণ সড়কে পরিণত করা হয়েছে। এই র‌্যাম্পগুলোর দৈর্ঘ্য ২৭ কিলোমিটারের বেশি; যা এক্সপ্রেসওয়ের চেয়েও সাত কিলোমিটার বেশি দীর্ঘ। আর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটারে র‌্যাম্প রাখা হয়েছে ১৫টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com