সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পুত্র সন্তানের বাবা হলেন জিৎ

আবারও বাবা হলেন টলিউড সুপারস্টার জিৎ। সোমবার (১৬ অক্টোবর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। এমন তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

সুখবর দিয়ে নিজের ফেসবুকে জিৎ লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

জিতের জীবনে এমন সুখবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। এ ছাড়া অভিনেতার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনোরকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার, কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি।

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। এর আগেই যেন পূজার উপহার পেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com