সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি।
নিউইয়র্ক পোষ্টের প্রতিবেদন অনুযায়ী, জরায়ুমুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুক্রবার (১৩ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেরিকার। দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ এই সুন্দরীকে আর বাঁচানো যায়নি।