রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা বিষয়ক আঞ্চলিক বৈঠকে যোগ দিতে ব্যাংককে মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকে যোগ দিতে বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন। আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) এই সম্মেলনটি শুরু হবে।

সোমবার (১৬ অক্টোবর) রুদ্ধদ্বার বৈঠকে যোগ দিতে মোমেন ব্যাংককে পৌঁছেছেন বলে জানা গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে জেনেভায় অনুষ্ঠিতব্য গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা চাওয়া হবে। একই সঙ্গে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক সমর্থন চাওয়া হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিও বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড সফর করছেন।

সফরের অংশ হিসেবে গ্র্যান্ডি ১৭ অক্টোবর রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকের উদ্বোধন করবেন।

ইউএনএইচসিআর জানিয়েছেন, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ১১ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলা ও ভাসানচরে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com