বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিয়ের শাড়ি পরে জাতীয় পুরস্কার নিলেন আলিয়া!

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের হাত ধরে দিল্লিতে পৌঁছান এবং অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী।

দুজনকে একসঙ্গে দেখা গেলেও সবার চোখ আটকে গেছে আলিয়ার পোশাকে। পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে হাজির হয়েছেন তিনি। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়নাটুকু শুধু নেই! বিয়ের দিন আলিয়া চুল খোলা রাখলেও আজ খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে কানপাশা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com