সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা ক্যাম্পে ঢাবি’র শিক্ষার্থীদের নাটিকা মঞ্চায়নে ব্যাপক সাড়া

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সিনিয়র ডেমোনেস্ট্রটর আহসান খানের নেতৃত্বে শিক্ষার্থীরা বালুখালী ১১ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থিয়েটার ফর ডেভেলপমেন্ট ( টিএফডি) মেথড অনুসারে পুষ্টি বিষয়ক একটি ইন্টারেক্টিভ নিউট্রিশন পারফরম্যান্স মঞ্চায়ন করেন। ওই বিভাগের প্রতিভাবান শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে পুষ্টি সেবার গুরুত্ব এবং তাৎপর্য উপর ভিত্তি করে একটি পারফরম্যান্স প্রদর্শন করে। শিশুদের জন্য সরবরাহকৃত পুষ্টির প্যাকেট বিক্রি না করে নিয়ম মাফিক খাওয়ানো, পুষ্টি সেবা কেন্দ্রের পরামর্শ গ্রহণ , ওঝা বৈদ্যের নিকট না গিয়ে গর্ভাবস্থায় মেডিকেল সেন্টারে চেকআপ, নিরাপদ ডেলিভারি , বাচ্চাদের কে ২ বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো এবং পুষ্টি খানার সেবা সমূহ নাটিকার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এ সময় শত শত রোহিঙ্গারা নাটিকাটি মন ভরে উপভোগ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক আহসান খান জানান, রোহিঙ্গা ক্যাম্পে পথ নাটিকা প্রদর্শন করা চ্যালেঞ্জ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা কে কাজে লাগিয়ে অভিনয়ের মাধ্যমে রোহিঙ্গা কমিউনিটির বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তুলেছে। নাটিকার সহযোগী নির্দেশক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও আর্ট হাউজের ক্রিয়েটিভ ডিরেক্টর নাভেদ রহমান।

সচেতনতা মূলক এই পরিবেশনা মঞ্চায়নে সহযোগিতায় ছিলেন ইউনিসেফ এবং বাস্তবায়নে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড ও কারিগরি সহযোগিতায় ছিল আর্ট হাউজ। রোহিঙ্গা ক্যাম্পে ভিন্নধর্মী সচেতনামূলক নাটকে অভিনয় করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থীরাও অভিভূত হয়েছে। শেডের পুষ্টি কর্মসূচির ব্যবস্থাপক মোঃ আমির হোসেন জানান , নাটকের মাধ্যমে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ নাটক রোহিঙ্গাদের মাঝে অভূতপূর্ব সাড়া পড়েছে।আগামীতেও এ ধরনের সচেতনামূলক নাটিকা প্রদর্শনের চেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com