রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন আফ্রিকান ইউনিয়ন প্রধান

আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মাহামাত গাজা উপত্যাকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালানোয় ইসরায়েলকে ‘যুদ্ধাপরাধের’ দায়ে অভিযুক্ত করেছেন। খবর এএফপি’র।
এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মুসা ফাকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘আজ গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার ঘটনায় আমাদের নিন্দা জানানোর কোন ভাষা নেই। তাদের  বর্বরোচিত হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।’
এর আগে এক্স যোগাযোগ মাধ্যম টুইটার নামে পরিচিত ছিল।
হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ায় ইসরায়েল ওই হাসপাতাল প্রাঙ্গণে হামলা চালায়। এতে সেখানে কমপক্ষে ৫শ’ জন নিহত হয়।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদ ফিলিস্তিনের জঙ্গিরা ভুল করে সেখানে রকেট হামলা চালিয়েছে।
ফাকি বলেন, ‘কোন হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধাপরাধের সামিল। আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় যে কোন হাসপাতালকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।’
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ফলে সেখানে যুদ্ধে উভয় পক্ষের কয়েক হাজার লোক ইতোমধ্যে নিহত হয়েছে।
গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৩ হাজার লোক প্রাণ হারিয়েছে।
এদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৪শ’ জনের বেশি নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com