সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
‘আগলি বয়েজ’ থেকে ‘লাভ রানস ব্লাইন্ড’। বলতে পারেন, কত দিনের এই যাত্রাপথ? অনেকেই বলেন, এই পথ অনন্ত। একা একটা মানুষ এতটা পথ প্রায় ৪২ বছর হেঁটে গেলেন, কাঁধে করে নিয়ে গেলেন বাংলা রক ইতিহাসের এক অনন্য দলিল। আজ সেই কিংবদন্তি রকার, বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের অন্যতম সফল মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস।
১৯৬২ সালে জন্ম। সত্তরের দশকে বেড়ে উঠেছেন, আশির দশকে নিজেকে সমৃদ্ধ করেছেন আর নব্বইয়ের দশকে নিজেকে মেলে ধরেছেন সবধরনের শ্রোতার কাছে। নিজেকে বিস্ফোরক করেছেন এই বাংলাদেশি রক কিংবদন্তি। মৃত্যু পর্যন্ত সক্রিয় ছিলেন, গান বেঁধেছেন, বাজিয়েছেন, সুর করেছেন। ক্লান্তি হীন ছিলেন। তার কাছের মানুষেরা বলেন, গিটারকে কেউ এতটা ভালোবাসতে পারেন, তা আইয়ুব বাচ্চুকে না দেখলে বোঝা যেত না। ভালোবাসতেন গিটার, তাই মৃত্যুই পেরেছে তাকে গিটার থেকে আলাদা করতে।