রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে: জাতিসংঘ

মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় ‘হতভম্ব’হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

হাসপাতালে হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্স।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে আন্তোনিও গুতেরেস আরও বলেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে।

এছাড়া বুধবার চীনের রাজধানী বেইজিং-এ বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের একটি ফোরামে জাতিসংঘের প্রধান ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা যে মহাকাব্যিক মানবিক যন্ত্রণার প্রত্যক্ষ করছি, তা কমাতে আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।”

এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক গাজার আল আহলি হাসপাতালে হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

জেনেভা থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, “হাসপাতালগুলি পবিত্র এবং এ হামলার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”

মানবাধিকার সংস্থাগুলোৎ নিয়মমতে, যুদ্ধক্ষেত্রেও যে কোন হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের সমান। যদিও শুরু থেকেই ইসরায়েল গাজার হাসপাতালে হামলার দায় অস্বীকার করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com