সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান এই উদ্যোগ নিয়েছেন।
বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলার মানুষের জন্য মধুবন সিনেপ্লেক্সে সাত দিনব্যাপী চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করা হবে। শুক্রবার (২০ অক্টোবর) এই উদ্যোগের উদ্বোধনী প্রদর্শনী হবে। শনিবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।