সোমবার, ২২ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কঙ্গনার পরিবারে নতুন সদস্যের আগমন

পরিবারে নতুন সদস্যের আগমন উপলক্ষ্যে সুখবর দিলেন বলিউড কুইন কঙ্গনা রানাউত।

গত শুক্রবার কঙ্গনার ভাই অক্ষত রানাউতের ও তার স্ত্রী রীতুর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমনে রানাউত পরিবারে এখন খুশির হাওয়া বইছে।

ভাইপোকে কোলে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন কঙ্গনা। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ঠাকুমার কোলেও দেখা গেল ‘বেবি রানাউত’কে।

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রানাউত আদ্যোপান্ত পারিবারিক মানুষ। মুম্বাই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান তিনি। এবার সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে মন ভালো করা খবর ভাগ করে নিলেন তিনি। এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীসহ আরও অনেকে। খুদে সদস্যের আগমনে খুশির বাঁধ ভেঙেছে কঙ্গনার পরিবারে।

২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর সাধভক্ষণ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com